এস এম আলম, ১০ মে: “জজ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় তিন দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ সাত্তার মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল। এবারের বিজ্ঞান সপ্তাহে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০টি স্টল ও প্রদর্শন করেছে।

