এস এম আলম, ২৭ মে: পাবনায় জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান, সহকারী পরিচালক এনএসআই পাবনা আনিসুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর পাবনা আব্দুল গফুর, সিনিয়র স্টেশন অফিসার সফিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ রাশেদ কবির, সাধারন সম্পাদক পাবনা বাস ও মিনিবাস মালিক সমিতি রেহানুল ইসলাম বুলাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারন সম্পাদক পাবনা জেলা শ্রমিক দল আব্দুল গফুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পাবনায় জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
