Homeখেলাধুলাশীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করলো বেঙ্গালুরু

শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করলো বেঙ্গালুরু

প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে আগেই। তবুও লিগ পর্বের শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করেনি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেননা এই ম্যাচ জিতলেই শীর্ষ দুইয়ে থেকে লীগ পর্ব শেষ করতে পারবে ফ্যাঞ্চাইজিটি। শেষমেশ সহজেই নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বিরাট কোহলিদের দল।টেবিলের শীর্ষ দুইয়ে থাকায় আগামী বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে।অন্যদিকে আগামী শুক্রবার ইলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের পরাজিত দল বাদ পড়বে।জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মোকাবেলা করবে।আজ মঙ্গলবার লিগের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় বেঙ্গালুরু। এই ম্যাচে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি কোহলিদের।ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে শুরুতে মনে হয়েছিল, ম্যাচটি জিততে কঠিন লড়াই করতে হবে বেঙ্গালুরুকে। কেননা আগে ব্যাট করে লখনৌ ৩ উইকেটে ২২৭ রানের বড় পুঁজি গড়েছিল। কিন্তু কোহলি ও জিতেশ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় বেঙ্গালুরু।

লখনৌর হয়ে অধিনায়ক রিশাভ পান্ত ৬১ বলে ১১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রান করেন। এতেই ২২৭ রানের পুঁজি হয় স্বাগতিকদের।আর বেঙ্গালুরুর কোহলি ৩০ বলে ৫৪, জিতেশ শর্মা ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৮ চারের সঙ্গে ৬ ছক্কা হাঁকিয়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। আর মায়াঙ্ক আগারওয়াল ২৩ বলে হার না মানা ৪১ রান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments