Homeখেলাধুলাপাঞ্জাবকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু

পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু

বোলাররাই আইপিএলের ফাইনালে ওঠার জন্য রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছেন। টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব কিংসকে আটকে দিয়েছিলেন মাত্র ১০১ রানে। এরপরই অনেকটা নিশ্চিত হয়ে যায়, প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনালে উঠছে বেঙ্গালুরু।অবশেষে সেটাই হলো। পাঞ্জারের ছুঁড়ে দেয়া ১০২ রানের লক্ষ্য মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে পার হয়ে যায় বেঙ্গালুরু। ৮ উইকেটের বিশাল ব্যবধানে পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলো বিরাট কোহলিরা।হারলেও পাঞ্জাবের বিদায় ঘটেনি। তারা আরও একটি সুযোগ পাবে। ইলিমিনেটর রাউন্ডে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার-২ মোকাবেলা করবে ফাইনালে ওঠার জন্য।

১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় বেঙ্গালুরু। ১২ রান করে আউট হন কোহলি। মায়াঙ্ক আগরওয়াল আউট হন ১৩ বলে ১৯ রান করে। তবে ইংলিশ ওপেনার ফিল সল্ট ২৭ বলে ৫৬ রানের জোড়ো ইনিংস খেলে বেঙ্গালুরুর সহজ জয় নিশ্চিত করেন। ১৫ রানে অপরাজিত থাকেন রজত পাতিদার।এর আগে টস হেরে ব্যাট করতে নেতে ১৪.১ ওভারে ১০১ রান করে অলআউট হয় পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ২৬ রান করেন মার্কাস স্টোইনিজ। ১৮ রান করে সংগ্রহ করেন প্রাবশিরাম সিং ও আজমতউল্লাহ ওমরজাই। ৩টি করে উইকেট নেন জস হ্যাজলউড ও সুইয়াশ শর্মা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments