এস এম আলম, ৫ জুন: পাবনায় গেজেটভুক্ত জুলাই আহত যোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকালে ওয়ারিয়র্স অব জুলাই এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ জুলাই আহতদের পরিবারবর্গ। অনুষ্ঠান সঞ্চালন করেন আতিক হাসান ।


