এস এম আলম, ৮ জুন: বীর উত্তম বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল একে খন্দকার এর সহধর্মিণী ফরিদা খন্দকার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তিনি ঢাকা সিএমএইচ (কম্বাইনড মিলিটারি হসপিটাল) হাসপাতালে আজ রবিবার দুপুর ১২ টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন। তাঁর দুই ছেলে এক মেয়ে রয়েছে।



