আবারও হতাশায় নিমজ্জিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। দুই গোলের লিডে থাকার পরও ইংলিশ লিগস কাপে ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড।বুধবার ওল্ড ট্রাফোর্ডে মাইকেল ক্যারিকের দল দুই গোলে এগিয়ে যায় মাত্র ১০ মিনিটেই। শিয়া লেসি ও মেসন মাউন্ট গোল করেন। কিন্তু এরপরই নাটকীয়ভাবে ম্যাচের চিত্র বদলে যায়।ব্রাইটনের ঘুরে দাঁড়ানোর শুরু করেন চারালামপোস কোস্তুলাস। বিরতির আগে আয়ডেন হেভেনের দুর্বল মার্কিংয়ের সুযোগ নিয়ে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে প্যাসকেল গ্রোস গোল করে সমতা ফেরান। এরপর ৭০ মিনিটে ম্যাক্সিম দ্য কুইপার গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন।শেষ দিকে ব্রুনো ফার্নান্দেজ ও মাথেউস কুনহাকে মাঠে নামান ক্যারিক। তবে আর সমতা ফেরাতে পারেনি ইউনাইটেড। ম্যাচ শেষে নিজেদের মাঠে দুয়োধ্বনি শুনেই মাঠ ছাড়তে হয় তাদের।গত রোববার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ১-০ গোলে হারার পর এবার লিগ কাপ থেকেও বিদায় নিলো ইউনাইটেড।এই জয়ে মাত্র নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইউনাইটেডকে কোনো কাপ থেকে বিদায় করল ব্রাইটন। গত জানুয়ারিতে এফএ কাপেও ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে হারিয়েছিল তারা।



