Homeআন্তর্জাতিকতেল আবিব এবং জেরুজালেমে বিস্ফোরণ

তেল আবিব এবং জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর ইরান ইসরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করেছে। তেল আবিব এবং জেরুজালেমে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।দেশটির বন্দর শহর হাইফায় সরাসরি আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। নিহতের খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।বিবিসির খবরে বলা হয়, হাইফায় ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বেনি জিওন, কারমেল এবং রামবামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

হামলার সময় জেরুজালেম ও তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান নতুন করে হামলা শুরু করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে ক্ষেপণাস্ত্র পড়েছে। এরমধ্যে হাইফায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে এবং তেল আবিবের পূর্ব অংশে একটি ভবনে আঘাত হেনেছে।এদিকে ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৭০ জন নারী ও শিশু। স্থানীয় সময় রোববার ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান এবং আরও দুই জেনারেল নিহত হয়েছেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল যখন ইরানের ওপর আক্রমণ বন্ধ করবে তখন ইরানের প্রতিশোধও বন্ধ হয়ে যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশাবাদী যে ইসরায়েল এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারবে এবং তিনি আরও বলেছেন যে, ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments