এস এম আলম, ২১ জুন: পাবনা সদর উপজেলার জাতীয়তাবাদী দলের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সদর উপজেলার জাতীয়তাবাদী দলের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি এ কে এম মুসা। সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ।

