Homeজাতীয়ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টিপাত কমে গেছে। তবে শনিবার (১২ জুলাই) দেশে বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। রোববার (১৩ জুলাই) থেকে বৃষ্টি বাড়তে পারে।এরপর সোমবার (১৪ জুলাই) সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এসময় সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজারহাটে। সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কয়রায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments