Homeজাতীয়দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।রোববার (২০ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছেন।জানা যায়, চাকরিজীবনের শুরুতে খালেদ রহীম নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেন। আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিনি চাকরি সংক্রান্ত বিষয়াদিতে বক্তব্য দিয়ে থাকেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments