এস এম আলম, ২৭ জুলাই: পাবনায় ঝুকিপূর্ণ শিশুর মায়েদের আত্ব-কর্মসংস্থান ও পূর্ণবাসনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা কার্যালয়ে পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এর প্রতিনিধি মোঃ ইমাম হোসাইন, শ্রম পরির্দশক (স্বাস্থ্য) এবং জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।



