এস এম আলম, ৩০ জুলাই: বৃক্ষরোপন, শুভেচ্ছা বিনিময় ও কেককাটার মধ্য দিয়ে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌর প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন স¤পাদক মো: জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ার ফার্মার উপ-মহাব্যবসাথাপক মো: খায়রুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন স¤পাদক শহিদুল হক মানিক সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। স্বাগত বক্তব্য দেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো প্রধান ও বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা দেশ বরেন্য শিল্পপতি প্রায়ত স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীরর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে মাছরাঙা টেলিভিশনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, ব্যবস্থাপনা পরিচালক দৈনিক ইছামতি ও সহ সম্পাদক পাবনা প্রেসক্লাব মোখলেছুর রহমান বিপ্লব ও সিএনএফ টিভির সম্পাদক মো: খালেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল। পরে প্রতিষ্ঠাবাষিকীর কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। এর আগে এ উপলক্ষে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের বিভিন্ন প্লান্টের কর্মকর্তা ও শিক্ষকরা।
পাবনায় উৎসব মুখোর পরিবেশে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
RELATED ARTICLES
