Homeখেলাধুলা সিটিকে হারালো ব্রাইটন

 সিটিকে হারালো ব্রাইটন

কারাবাও কাপ থেকে বিদায়ের প্রতিশোধটা দ্রুতই নিয়ে নিলো ব্রাইটন। সপ্তাহের মাঝামাঝি ম্যানচেস্টার সিটির কাছে পেনাল্টি শুটআউটে হারের পর এবার প্রিমিয়ার লিগে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে সিটি।গত বুধবার ইতিহাদ স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরেছিল ফাবিয়ান হুর্জেলারের দল। তবে শনিবার একই মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাইটন। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা সিটির সঙ্গে তাদের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুই পয়েন্টে।ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ব্রাইটন। ম্যানচেস্টার সিটির ডান প্রান্তের ডিফেন্ডার মাতেও নুনেসের ভুল ক্লিয়ারেন্স থেকে পাওয়া বল কাছ থেকে জালে পাঠান ইয়াসিন আয়ারি। ওই গোলেই নিশ্চিত হয়ে যায় জয়।

১০ মিনিট পরই গোল শোধের সুযোগ ছিল সিটির সামনে। লিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হেড করেন ইলিমান এনদিয়ায়ে। তবে তার হেড পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া এনদিয়ায়ের আরেকটি শট দারুণভাবে ঠেকান ব্রাইটন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন।দ্বিতীয়ার্ধেও সিটির আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন এনদিয়ায়ে। সমতায় ফেরার লক্ষ্যে এগিয়ে গিয়ে জোরালো শট নেন সাবেক এভারটন ফরোয়ার্ড। তবে অসাধারণ দক্ষতায় বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ভারব্রুগেন।

ব্রাইটন গোলরক্ষককে পরাস্ত করা কঠিন হয়ে উঠেছিল সিটির জন্য। মাতেও নুনেসের আরেকটি প্রচেষ্টাও দারুণভাবে ঠেকান তিনি। এর আগে এরলিং হালান্ডের দুর্বল হেড সহজেই সামাল দেন এই গোলরক্ষক।সিটির তারকা স্ট্রাইকার হালান্ড সতীর্থদের কাছ থেকে তেমন বলই পাচ্ছিলেন না। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাইটন। ১০ গজ দূর থেকে ম্যাক্সিম ডি কুইপারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। পরে তার হেডও দারুণভাবে ঠেকান সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।ব্রাইটনের একাধিক সুযোগ নষ্ট হলেও শেষ পর্যন্ত জয় পেতে সমস্যা হয়নি তাদের। এই জয়ে মৌসুমের শুরুতে নিজেদের দারুণ ছন্দ ধরে রাখল হুর্জেলারের দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments