Homeখেলাধুলাভারত-ইংল্যান্ড সিরিজকে অ্যাশেজের সঙ্গে তুলনা স্টোকসের

ভারত-ইংল্যান্ড সিরিজকে অ্যাশেজের সঙ্গে তুলনা স্টোকসের

পাঁচ টেস্টের টানটান লড়াইয়ের পর ভারত-ইংল্যান্ড সিরিজ ২-২ ড্র হয়েছে। সম্ভাবনা জাগিয়েও সিরিজ জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এমনকি ভারত-ইংল্যান্ড সিরিজকে মর্যাদাপূর্ণ অ্যাশেজের সঙ্গেও তুলনা করেছেন স্টোকস।সোমবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট মাঠে বড় শত্রুতা রয়েছে। অ্যাশেজের সেই একাত্মতাটা নেই বটে। কিন্তু এই সিরিজ সবসময়েই বড় মাপের হয়। মনে হয় না সেটা বদলাবে। এই সিরিজের অংশ হতে পেরে ভালো লেগেছে। প্রতিটা ম্যাচই উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। ভারতও নিয়ন্ত্রণ রেখেছে, আমরাও রেখেছি। ম্যাচ পেন্ডুলামের মতো দুলেছে।’স্টোকস যোগ করেন, ‘দুই বছর আগে অ্যাশেজের সময়েও ঠিক একই জিনিস হয়েছিল। এই মাঠে এসে আমাদের জিততেই হতো। সেই সিরিজটাও খুব ভালো কেটেছিল। ওটাও ২-২ হয়েছিল, এটাও তাই। এমনিতে আমরা হেরে একটু হলেও হতাশ। তবে এভাবেই ক্রিকেটের প্রচার করে যাব আমরা।’

স্টোকসের মতে, টেস্ট ক্রিকেটের সেরা রূপ দেখা গিয়েছে এই সিরিজে। তাই ২-২ ফল মেনে নিতেও আপত্তি নেই তার। বলেছেন, ‘২৫ দিন ধরে চোখে চোখ রেখে লড়াই হয়েছে। আগের চারটে ম্যাচই পাঁচ দিনে গিয়েছে। দুটো ভালো দল একে অপরকে সব রকম চ্যালেঞ্জ দিয়েছে। কিছুই বাদ রাখেনি। তাই ক্রিকেট সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে, ২-২ সঠিক ফলাফল বলেই আমার মনে হয়। সিরিজ জিততে পারিনি বলে হতাশ ঠিকই, তবে যে মাপের ক্রিকেট খেলা হয়েছে তার জন্য দুটো দলেরই প্রশংসা প্রাপ্য।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments