এস এম আলম, ৫ আগস্ট: পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পাবনা সদর গোরস্থান সহ বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই যোদ্ধা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। বক্তব্য দেন পুলিশ সুপার মোরতোজা আলী খান, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, জামায়াতের আমির অধ্যক্ষ আবু তালেব মন্ডল সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ। পরে জুলাই আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ক্রেস্ট প্রদান করা হয়।

