Homeজেলা সংবাদপাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন...

পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এস এম আলম, ৮ আগস্ট: পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহন এবং প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে লাইব্রেরীর বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতীন খান। এসময় উপস্থিত ছিলেন লাইব্রেরীর সহ-সভাপতি মো: দবির উদ্দিন আহমেদ ও প্রবীন সাংবাদিক রবিউল ইসলাম রবি সহ সকল সদস্যরা। পরে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো: কামরুজ্জামান, এ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন ও পাবনা প্রেসক্লাবের সম্পাদক মো: জহুরুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments