এস এম আলম, পাবনা, ৩ নভেম্বর : পাবনা পৌর এলাকার থানাপাড়া মহল্লার বাসিন্দা ও গাফফার ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক ও পাবনা জেনারেল হাসপাতালের বিশিষ্ট গাইনী চিকিৎসক ইসমত আরা পপির ছোট ভাই এ কে এম তাজুল ইসলাম পিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। সে স্ত্রী, ১ছেলে, ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।বাদ আসর জানাজা শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, প্রেসক্লাবের সাবেক স¤পাদক আখিনুর ইসলাম রেমন, দৈনিক সিনসা স¤পাদক এস এম মাহবুব আলম, বাংলা টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম।



