এস এম আলম, ২৬ আগস্ট: পাবনায় শেষ হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বিকেলে শহীদ আমিনুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরদী উপজেলা দল ২-১ গোলে সাঁথিয়া উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই পাবনা মোঃ তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এস এম আলম, বিজয় টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ইঞ্জি: সোহেল রানা বিপ্লব, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। বিজয়ী দলের ঈশ্বরদীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রানার্সআপ দল সাথিয়া পক্ষে পুরস্কার নেন সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা। এ টুর্নামেন্টে পাবনা পৌরসভা সহ ৯ টি উপজেলা দল অংশগ্রহণ করে।
পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
RELATED ARTICLES
