এস এম আলম, ৩০ আগস্ট: পাবনায় ডেঙ্গু ও মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশানিধন অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, পাবনা পৌরসভার নির্দেশে পাবনা মেডিক্যাল কলেজ, সিভিল সার্জন অফিস, পুলিশ সুপারের বাসভবন ও গোবিন্দা ইছামতী নদীর দুই পাশে মশানিধন স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, পৌরসভার সিআই মোঃ আসাদুজ্জামান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। এই অভিযান পাবনা শহরে চলমান থাকবে।
পাবনায় ডেঙ্গু ও মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশানিধন অভিযান
RELATED ARTICLES
