এস এম আলম, ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুল রাজ্জাক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
