হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নে কাজ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে বিজিএমইএ চেয়ারম্যান, জনসংযোগ ও প্রচার কমিটি ও সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তার অংশ হিসেবে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে।
শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির তালিকা করছে বিজিএমইএ
RELATED ARTICLES
