Homeজাতীয়সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক

সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে সোমবার (১০ নভেম্বর) একটি নির্দেশনা জারি করেছে।হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।এর আগে গত ৭ নভেম্বর সরকারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

চিঠিতে তিনি বলেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী তাদের মাসিক বেতন বিল থেকে কোনো আয়কর কর্তন করেন না। চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার অধিক, তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় তাদের বোন থেকে প্রতি মাসে উৎসে কর কর্তন করা আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলক।তিনি বলেন, করযোগ্য বেতন-ভাতাদি পরিশোধের ক্ষেত্রে (অন্য কোনো উৎস থেকে অগ্রিম আয়কর পরিশোগ হয়ে থাকলে তা সমন্বয়পূর্বক) উৎসে আয়কর কর্তনের পর বেতন-ভাতা পরিশোধের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments