এস এম আলম, ১৬ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সরকারী-বেসরকারী অফিস-প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিকদল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো পু®পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাতের লেখা ও রচনা এবং চিত্রাংকন প্রতিযোগীতা, শোভাযাত্রা, আলোকসজ্জা, আলোচনা সভা। দিবসের প্রথম প্রহর ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ, নিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন। এসময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবি মানুষ মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া জেলা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। কুচকাওয়াজে ডিসপ্লে প্রদর্শন করে পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।


