এস এম আলম,১১ নভেম্বর, পাবনা : পাবনায় অনুষ্ঠিত হয়েছে ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর মত বিনিমিয় সভা । সন্ধ্যায় রাধানগর ডিগ্রি বটতলা মোড়ে ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে মত বিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শাকিরুল ইসলাম রনি । অনুষ্ঠান পরিচালনা করেন এম এ সজিব । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য ফাহিমুল কবির খান শান্ত , আনোয়ার হোসেন লালু, আবদুল্লাহ আল মামুন বাবু , শাহিনুর রহমান পলাশ,আরিফ হোসেন টিংকু, আসিফ ইকবাল জনি, একরাম হোসেন, ওসমান গণি, এম এইচ হিমেল, সৌহার্দ্য বসাক সুমন সহ জেলা যুবলীগের সদস্যবৃন্দ ।
পাবনায় ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর মত বিনিমিয় সভা
RELATED ARTICLES
