Homeজাতীয়নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

আগের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ বাতিল করে নতুনভাবে গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করলো। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বরের গঠিত বোর্ড বাতিল করা হলো।১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাটিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান বোর্ডের সদস্য সচিব।সদস্য হিসেবে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রেস উইং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি বা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments