এস এম আলম, ১৪ নভেম্বর : পাবনায় একমাস আগে হারিয়ে যাওয়া এক বাক প্রতিবন্ধী কিশোরকে তাঁর পিতা মাতার কাছে হস্তান্তর করেছে পুলিশ।দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম জানান, একমাস আগে এ ছেলেটাকে পাবনা রেল ষ্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। বাকহীন ছেলেটি নিজের নাম ও পরিচয় জানাতে পারেনি। পরে পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পুলিশ। এ বিজ্ঞপ্তি দেখে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মরদানা গ্রামের নুরুল হুদা পাবানয় এসে নিজের ছেলে হিসেবে সনাক্ত করেন।তিনি জানান ছেলেটির নাম কবির আলী। বাবা মাকে পেয়ে ছেলেটিও খুশি।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ,সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ এবং সাংবাদিকবৃন্দ।
