এস এম আলম, ১৯ ফেব্রুয়ারি: রমজান এলেই জমে ওঠে ইফতার বাজার। সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবারের খোঁজে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছে শহরের নানা প্রান্তে। এবার সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে পাবনা শহরে রুপকথা রোডে অবস্থিত রুপকথার কাব্য ও পাবনার রত্নদ্বীপ রিসোর্টের সামনেই অবস্থিত ইন্দুবালা ভাতের হোটেল। পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বাদ ও সাশ্রয়ী মূল্যে ব্যতিক্রমী আয়োজন নিয়ে ইতোমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে প্রতিষ্ঠান দুটি। বিশেষ আকর্ষণ “বড় বাপের পোলায় খায়” পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার, প্রায় ১৬ ধরনের আইটেম দিয়ে তৈরী হয় এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার “বড় বাপের পোলায় খায়”। ইতোমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে। ইফতার মেন্যুতে রয়েছে চিকেন সাসলিক, থাই ফ্রাইড চিকেন, চিকেন ললিপপ, ক্যাান্টাকি ফ্রাইড চিকেন, চিকেন কাটলেট, ফিস কাটলেট, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা ভুনা, গ্রিল চিকেন, মাটন হালিম, চিকেন চাপ, চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন জালি কাবাব, বাটার নান, বিফ তেহারি, এরাবিক তূলম্বা, জিরাপি, বুন্দিয়া, সুইট লাচ্ছি, তরমুজের জুস, টক দই সহ অনেক আইটেম। এছাড়াও এখানে বিভিন্ন প্রোগ্রামের জন্য সেট মেনুর ব্যবস্থা আছে। এছাড়াও নিয়মিতভাবে নতুন নতুন আইটেম যুক্ত করা হবে। প্রতিটি ইফতার আইটেমই মানস্মত উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

