Homeখেলাধুলাচ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখল লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখল লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষ চারে ওঠার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল আর্নে স্লটের দল।ম্যাচের প্রথমার্ধেই কর্নার থেকে তিন গোল করে বিরল কীর্তি গড়ে লিভারপুল। হুগো একিতিকে, ভিরগিল ফন ডাইক ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তিনজনই কর্নার থেকে গোল করেন। প্রিমিয়ার লিগ ইতিহাসে ২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেড-এর পর এটি দ্বিতীয়বার, যখন কোনো দল প্রথমার্ধে কর্নার থেকে তিনটি গোল পেল।বছরের শুরুতে সেট-পিস থেকে গোল করা ও খাওয়ার ব্যবধানের দিক থেকে লিভারপুল ছিল সবচেয়ে খারাপ অবস্থানে। সেই ব্যর্থতার জেরেই সেট-পিস কোচ অ্যারন ব্রিগসকে বিদায় দিতে হয়েছিল; কিন্তু নতুন বছরের পর থেকে চিত্র পাল্টে গেছে লিভারপুলে। ৯ গোল করেছে তারা, হজম করেছে মাত্র ৩টি; যা এ সময়ে শীর্ষ পর্যায়ের সেরা পরিসংখ্যান।

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গত সপ্তাহে যোগ করা সময়ে গিয়ে জয়ের পর শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে অ্যানফিল্ডে মাত্র পাঁচ মিনিটেই লিড নেয় লিভারপুল। কর্নার থেকে বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম। রায়ান গ্রাভেনবার্খের পাস পেয়ে একিতিকে শট নেন, বল ডিফেন্ডার কনস্তান্তিনোস মাভরোপানোসের পায়ে লেগে গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে পরাস্ত করে জালে জড়ায়।এটি ছিল ফরাসি ফরোয়ার্ড একিতিকের মৌসুমের ১৬তম গোল এবং লিগে ১১তম। এই তালিকায় তার ওপরে আছেন কেবল আরলিং হালান্ড, ইগর থিয়াগো ও আন্তোনি সেমেনিও।

এরপর ২৪তম মিনিটে ডমিনিক সোবোজলাইয়ের ইনসুইং কর্নার থেকে হেডে গোল করেন ভিরগিল ফন ডাইক। এটি ছিল শেষ আট ম্যাচে তার তৃতীয় এবং মৌসুমে পঞ্চম গোল। প্রিমিয়ার লিগে পেনাল্টি ছাড়া সেন্টার-ব্যাকদের মধ্যে তার চেয়ে বেশি গোল আছে কেবল জন টেরির (৪১), যেখানে ফন ডাইকের সংখ্যা ২৮।প্রথমার্ধের শেষদিকে (৪৩তম মিনিটে) মোহাম্মদ সালাহর কর্নার থেকে একিতিকে বল বাড়ালে ম্যাক অ্যালিস্টার ভলিতে করেন তৃতীয় গোল, ৩-০।দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৯তম মিনিটে ম্যালিক দিয়ুফের ক্রস থেকে টমাস সউচেক গোল করে ব্যবধান কমান। এরপর ৭০তম মিনিটে কোডি গাকপো ছয় গজ থেকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও পরে কোণাকুণি শটে গোল করে ব্যবধান বাড়ান।

১৫ মিনিট বাকি থাকতে (৭৫তম মিনিটে) তাতি কাস্তেলানোস গোল করে হ্যামারদের আশা ফেরান; কিন্তু শেষ পর্যন্ত জেরেমি ফ্রিম্পংয়ের ক্রস থেকে অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতি গোলে ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যায়, ৫-২।এ জয়ে ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিভারপুল চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্টে পৌঁছেছে এবং গোল ব্যবধানের পার্থক্যে একধাপ পিছিয়ে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ১৮ পয়েন্টের মধ্যে ১১ পয়েন্ট পাওয়া ওয়েস্ট হ্যামের পুনরুত্থানে বড় ধাক্কা দিল এই হার। ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৮তম স্থানে।সব মিলিয়ে, সেট-পিসে দুর্বল দল থেকে মুহূর্তেই ঘুরে দাঁড়ানো লিভারপুল এখন আবারও চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের স্বপ্নে উজ্জীবিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments