Homeআন্তর্জাতিকইরান যুদ্ধের বিপক্ষে ৫৩ শতাংশ মার্কিনি

ইরান যুদ্ধের বিপক্ষে ৫৩ শতাংশ মার্কিনি

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রায় দুসপ্তাহ ধরে এই যুদ্ধ চলছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিরা কী ভাবছেন তা নিয়ে সম্প্রতি একটি জরিপ হয়েছে।গত সপ্তাহে প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিনি এই হামলার বিরুদ্ধে। অপরদিকে ৪০ শতাংশ মার্কিনি এই যুদ্ধকে সমর্থন করেন।যুদ্ধের জন্য আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনার ক্ষেত্রেও তীব্র বিরোধিতা রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তিন-চতুর্থাংশ বলেছেন যে, তারা ইরানে মার্কিন স্থল বাহিনী মোতায়েনের পক্ষে নন।

জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই সংঘাতের বিস্তৃত পরিণতি নিয়েও চিন্তিত। তিন-চতুর্থাংশেরও বেশি উত্তরদাতা বলেছেন, তারা বিশ্বাস করেন যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।জরিপে ইসরায়েল সম্পর্কে মিশ্র মতামত দেখা গেছে। প্রায় ৪৪ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বেশি সমর্থন দিচ্ছে। অন্যদিকে একই সংখ্যক অংশগ্রহণকারী বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের মাত্রা সঠিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments