এস এম আলম, ১৮ মার্চ: রমজান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। হ্যাপি শাড়ি ঘর সহ বিভিন্ন ছোট-বড় ব্র্যান্ডের দোকান-আউটলেটের নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। এছাড়া বিভিন্ন মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের দোকান-আউটলেট এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার। সকাল থেকে শহরের নিউ মার্কেট, হাজি প্লাজা, সুপার মার্কেট, রবিউল মার্কেট লতিফ টাওয়ার সহ বিভিন্ন মার্কেট-ফুটপাত ঘুরে দেখা যায়, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ছিট কাপড়, জুতা-স্যান্ডেল ও প্রসাধনী সামগ্রীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারাও তাদের পছন্দমত পোশাক কিনতে পেরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে। রোজার শুরু থেকে এবারে ঈদে কেনাকাটার ধূম পড়ায় দোকানগুলিতে বেচা বিক্রিও ভালো।

