Homeজাতীয়ঈদেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ঈদেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে লাখো মানুষ। ফলে ঢাকা এখন প্রায় ফাঁকা নগরীতে পরিণত হয়েছে। শহরে অভ্যন্তরীণ যানবাহন চলাচল কম, ফাঁকা রাস্তা-ঘাট। এরপরও আজ সকালে রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।আইকিউএয়ারে তথ্য বলছে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৭৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, অর্থাৎ তাদের বাতাসও আজ অস্বাস্থ্যকর। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন, তাদের স্কোর ১৭৪।আজ বায়ুরদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অস্বাস্থ্যকর অবস্থায় থাকা ঢাকার বাতাসের দূষণ স্কোর ১৬৫।এদিকে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় আজ বিশ্বে শীর্ষ দুটি শহরই যুক্তরাষ্ট্রের। তালিকার প্রথমে রয়েছে ডেনভার, তাদের স্কোর ৩৯। আর দ্বিতীয় অবস্থানে থাকা সিকাগোর স্কোর ৪২।দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments