Homeআন্তর্জাতিকইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলা প্রতিহত করতে ও ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।এই হামলার আগে পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে ‘শত্রুপক্ষের’ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে উড়োজাহাজটি ঠিক কোন দেশের, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটি হেনগাম ও কেশম দ্বীপের মধ্যবর্তী উপসাগরে গিয়ে পড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments