এস এম আলম, ১৬ নভেম্বর, পাবনা : পাবনায় সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ শুরু করেছে পাবনা জেলা , উপজেলা এবং ভুমি অফিসের ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে কাজে যোগ না দিয়ে দপ্তরের বারান্দায় বিক্ষোভ কর্মসূচী পালন করে । এসময় বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাবনা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস , সাধারন সম্পাদক মো: মহিউল ইসলাম, কর্মচারী নেতা এবিএম শফিকুল ইসলাম, ইনসাফ আলী, শহিদুল ইসলাম। সভায় বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী ঘোষিত পদ পদবী পরিবর্তনের দাবী বাস্তবায়নের আহবান জানান।
পাবনায় পদ-পদবী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ
RELATED ARTICLES
