Homeখেলাধুলাতামিম ইকবালকে প্রধান করে বিসিবি আহ্বায়ক কমিটি গঠন

তামিম ইকবালকে প্রধান করে বিসিবি আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ খুব বেশি সময় নেয়নি।বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। সে সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে বিসিবি পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। কমিটির বাকি সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন ঢাকার ৫০টি ক্লাবের কর্মকর্তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।রোববার এই কমিটি তাদের তদন্ত রিপোর্ট পেশ করে জাতীয় ক্রীড়া পরিষদে। এরপরই সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, তারা এই তদন্ত প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়ে তাদের কাছ থেকে মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments