Homeজাতীয়মধ্যপ্রাচ্যে অস্থায়ী অস্ত্রবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে অস্থায়ী অস্ত্রবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অস্থায়ী অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সরকার মনে করছে, এটি অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি উৎসাহজনক অগ্রগতি।বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করছে সংঘর্ষে যুক্ত সব পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে। তারা এই সুযোগ ব্যবহার করবে স্থায়ী ও টেকসই সমাধানের জন্য, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সব পক্ষের প্রশংসা করেছে, যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন।সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় এবং করা উচিত- এমনটাই মনে করে বাংলাদেশ। তবে বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেনি বাংলাদেশ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments