এস এম আলম, ৯ এপ্রিল: ’উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার জাকিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সরকারি এডওয়ার্ড কলেজ এ এস এম ফরিদ, অধ্যক্ষ স্কয়ার স্কুল এন্ড কলেজ খতিব শাহনাজ সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। মেলায় পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল স্কয়ার স্কুল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নানা ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শন করা হয়। মেলার জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় স্কয়ার স্কুল এন্ড কলেজ।
পাবনায় ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
RELATED ARTICLES
