এস এম আলম, ১২ এপ্রিল: ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের তৃতীয় তলায় দ্বিতীয় অডিটোরিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। রোববার দুপুরে পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু এই নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াদ আলী মৃধা পাভেল।
পাবনা প্রেসক্লাবের দ্বিতীয় অডিটোরিয়ামে নির্মাণকাজের উদ্বোধন
RELATED ARTICLES
