Homeখেলাধুলাশেষ মুহূর্তে হোঁচট রিয়ালের

শেষ মুহূর্তে হোঁচট রিয়ালের

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে শিরোপা জয়ের আশা ক্ষীণ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। ৯৩ মিনিটে রিয়াল বেটিস গোল পেয়ে গেলে শেষ মুহূর্তে সমতা চলে আসে ম্যাচে। ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়।লিগে রিয়াল মাদ্রিদের এখনও পাঁচ ম্যাচ বাকি। তবে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। শনিবার গেটাফের বিপক্ষে জয়ের দেখা পেলে বার্সা ব্যবধান বাড়িয়ে ফেলতে সক্ষম হবে ১১ পয়েন্ট। তখন আলভারো আরবেলোয়ার শীষ্যদের জন্য শিরোপা যেতা হয়ে পড়বে প্রায় অসম্ভব।সেভিয়ার এস্তাদিও লা কারতুহা দ্য সেভিয়াতে ম্যাচের ১৭ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দূরপাল্লার শট নেন ফেদরিকো ভালভার্দে। সেটি প্রতিপক্ষের গোলকিপার আলভারো ভ্যালেস পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হন। ফিরতি বল কাছ থেকে গোল করেন ভিনিসিয়ুস।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। কিলিয়ান এমবাপের একটি গোল বাতিল হয় অফসাইডে। অন্য আরেকটি শট চলে যায় বারের ওপর দিয়ে। জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুসও সুযোগ নষ্ট করেন।অন্যদিকে বেটিস ধীরেধীরে ম্যাচে ফিরে আসে। রিয়ালের গোলরক্ষক অ্যান্দ্রি লুনিন একাধিক দারুণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

তবে শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোল পেয়ে যায় স্বাগতিকরা। রিয়ালের বক্সে বিভ্রান্তির সুযোগ নিয়ে হেক্টর বেয়েরিন নিচু শটে বল জালে জড়ান, যখন ফেরল্যান্ড মেন্ডি বল হারিয়ে ফেলেন।ফলে এই ড্রয়ে শিরোপা জয়ের আশা কার্যত শেষের পথে রিয়ালের। এর আগে আলভারো আরবেলোয়ার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে। ফলে এই মৌসুমে ট্রফিশূন্য থাকার সম্ভাবনাই বেশি। যা এই শতকে তাদের মাত্র পঞ্চম এমন মৌসুম হতে পারে।আগামী সপ্তাহে রিয়াল মুখোমুখি হবে এস্পানিওলের বিপক্ষে। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠে। তবে এখন তাদের ভরসা শুধু শীর্ষে থাকা বার্সা কোথাও পয়েন্ট হারাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments