Homeজাতীয়৫ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

৫ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

টানা তিন দিন ধরে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গতকালও (বুধবার) দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায়ও একদিনে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আগামী ৫ মে থেকে বৃষ্টি অনেকটা কমে আসতে পারে।এদিকে, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments