এস এম আলম, ৩০ এপ্রিল: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রতিবছরের মত এবারও পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সহকর্মীদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সকালে প্রতিষ্ঠানের কনফারেন্স হল রুমে আয়োজিত এসব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক, হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মোঃ মনিরুল হাসান, মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব স¤পদ বিভাগের সিনিয়র ম্যানেজার হারুন উর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উভয় প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।

