Homeখেলাধুলাশ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের মেয়েদের

শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের মেয়েদের

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেলো বাংলাদেশের মেয়েরা। সেটাও আবার ঘরের মাঠে। আজ বৃহস্পতিবার সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে স্বাগতিকরা, তিন ম্যাচ সিরিজে পিছিয়ে গেছে ২-০ ব্যবধানে।প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কার মেয়েরা। জবাবে ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।বাংলাদেশের টপঅর্ডারে তিন ব্যাটারই রান পেয়েছেন। কিন্তু জুয়াইরিয়া ছাড়া টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না বাকি দুজনের ব্যাটিং। দিলারা আক্তার ২৩ বলে ২৩, জুয়াইরিয়া ফেরদৌস ২৩ বলে ২৯ আর শারমিন আক্তার ৪৭ বল খেলে অপরাজিত থাকেন ৪৪ রানে।পরের ব্যাটাররা তো সুবিধাই করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা ৭ বলে ৭, সোবহানা মোস্তারি ২ বলে ০ আর স্বর্ণা আক্তার ১৩ বল খেলে করেন ১২ রান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

২২ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট বাংলাদেশ তুলে নিয়ে শুরুটা ভালোই করে। ১০০ এর আগে ৯৩ রানে হারায় সফরকারীরা ৩ উইকেট। তবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে লঙ্কান নারীরা।লঙ্কানদের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ রান করেন। সর্বোচ্চ ৪৯ করেন হর্ষিতা সামারাবিক্রমা। ২৭ ও ২২ রান এসেছে ইমেশা দুলানি ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে।বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments