Homeজেলা সংবাদপাবনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস অনুষ্ঠিত

পাবনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস অনুষ্ঠিত

এস এম আলম, ১ মে: পাবনায় জেলা প্রশাসন ও কলকারখানা-প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনায় শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন ও র‌্যালিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, প্রশাসক জেলা পরিষদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, উপ-মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শেখ আসাদুজ্জামান, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখা হাবিবুর রহমান হাবীব, পরিচালক পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মোঃ হারুনুর রশিদ, আহ্বায়ক পাবনা জেলা মোটর শ্রমিক ট্রেড ইউনিয়ন মোঃ ফিরোজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) মোঃ ফরহাদ আলী, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ ইমাম হোসাইন, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ তরিকুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ শাখাওয়াৎ হোসেন, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রঞ্জু আহম্মেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments