Homeখেলাধুলাঢাকা টেস্টে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ

ঢাকা টেস্টে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম দিনে শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। মাত্র ৩১ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেই চাপ কিছুটা সামাল দিয়েছে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের রানের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ।নাজমুল হোসেন শান্ত ৪ চারে অপরাজিত আছেন ৩৯ রানে। আর মুমিনুল হক অপরাজিত আছেন সমান ৪ চারে ৩১ রান করে।বাংলাদেশ প্রথম উইকেট হারায় বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের বিদায়ে। ৪ রানে জীবন পেয়ে ৮ রানে আউট হন তিনি শাহিন শাহ আফ্রিদির বলে। বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার সাদমান ইসলামও। আউট হয়েছেন ১৩ রান করে।হাসান আলীর বলে ক্যাচ দিয়েছেন স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই বিদায় নিয়েছে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।দলীয় ১৮ রানে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। এই আফ্রিদির বলেই স্লিপে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি ৪ রানে।

অন্য ওপেনার সাদমান ইসলাম ক্যাচ দিয়েছেন হাসান আলীর বলে স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই সাজঘরে ফেরে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেটের পতন হয় বাংলাদেশের।এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদ ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদ।আগের রাতেই জানা গেছে বাঁ-হাঁটুর চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments