এস এম আলম, ৯ মে: পাবনা জেলায় উন্নয়নমূলক কাজের বরাদ্দপত্র প্রত্যয়ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। প্রধান অতিথি ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা বারের সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, আরিফপুর গোরস্থানের সভাপতি গোলাম রব্বানী কামনা, বিএনপি নেতা কে এম মুসা সহ বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন।



