Homeআন্তর্জাতিকযুদ্ধ সমাপ্তিতে মার্কিন প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান

যুদ্ধ সমাপ্তিতে মার্কিন প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ সমাপ্তির প্রস্তাব এখনও পর্যালোচনা করছে তেহরান। মার্কিন এ প্রস্তাব মেনে নিতে ওয়াশিংটনের নির্ধারিত সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে না ইরান। শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।সাংবাদিকদের তিনি বলেন, ‘মার্কিন প্রস্তাব এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা সিদ্ধান্তে পৌঁছালে তা ঘোষণা করব।’যুক্তরাষ্ট্র ইরানের জবাবের জন্য সময়সীমা নির্ধারণ করেছে-এমন প্রতিবেদনের বিষয়ে বাঘেই বলেন, আমরা আমাদের কাজ করছি এবং এ ধরনের সময়সীমার দিকে কোনো মনোযোগ দিচ্ছি না।এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ওয়াশিংটন আশা করছে শুক্রবারই ইরানের জবাব পাওয়া যাবে। তবে এখনও তা পর্যালোচনার কথা জানিয়েছে ইরান।ইরান দাবি করেছে, ২৮ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও, পরবর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ইরানি কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র প্রকৃত সমঝোতার বদলে শর্ত চাপিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে।এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই বলেন, আলোচনা মানে জবরদস্তি নয়। আন্তর্জাতিক আইনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রকৃত আলোচনা সদিচ্ছার ভিত্তিতে হতে হয়। এক্ষেত্রে হুমকি, প্রতারণা বা চাপ প্রয়োগ হতে পারে না।এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রকাশিত সম্ভাব্য সমঝোতা স্মারক সংক্রান্ত প্রতিবেদনকে ভুয়া প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি ব্যঙ্গ করে অ্যাক্সিওস এর প্রতিবেদনকে অপারেশন ফক্সিউস বলে উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments