এস এম আলম, ১১ মে: জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য এ্যাড. কে এম সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। সভায় উপস্থিত তিনজন সংসদ সদস্যই তাদের বক্তব্যে বলেন, অপরাধী যেই হোক কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলীয় মোড়কে অপরাধীদের ছাড় পাবার সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। সভায় পাবনা জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম দমন, রাস্তাার ওপর হাট বসানো, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ বালু উত্তোলন, ভেজাল খাদ্যদ্রব্য, মাদক ও চোরাচালান, অবৈধ ইটভাটা স্থাপন, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, মাদক বিক্রেতাদের গ্রেফতারের পর দ্রুত জামিন পাওয়া, ফুটপাত দখলমুক্ত করা এবং ঘাটের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ ছাড়া সভায় আরও উল্লেখ করা হয়, নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন স্থানে মাটি কাটার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা সেখান থেকে সরে যায়। ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এ সব কঠোর হস্তে দমনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ড. সোহানী হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল মান্নাফ কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, পাবনা জজ কোর্টের পিপি এ্যাড. গোলাম সরোয়ার খান জুয়েল, বিআরটিএ এর সহকারী পরিচালক আলতাফ হোসেন, কাজিরহাট-আরিচা স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইচ উদ্দিন আহমেদ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিন সংসদ সদস্য
RELATED ARTICLES
