Homeজাতীয়লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন।সোমবার (১১ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।বৈঠকে লবণচাষিদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া তাদের জীবনমান উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments