এস এম আলম, ১৮ নভেম্বর: সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তনের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পাবনায় ৪র্থ দিনের মত চলছে জেলা প্রশাসনের অধিনস্ত ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের পক্ষকাল ব্যাপী পুর্ন দিবস কর্মবিরতি।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে কাজে যোগ না দিয়ে দপ্তরের বারান্দায় অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তব্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাবনা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারন সম্পাদক মো: মহিউল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পাবনায় ৪র্থ দিনের মত পদ-পদবী পরিবর্তনের দাবীতে পুর্ন দিবস কর্মবিরতি
RELATED ARTICLES
