ঢাকার বাতাসের মান দিন দিনই খারাপ হচ্ছে। যা একদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। ঢাকায় গত কয়েক সপ্তাহ ধরে কম-বেশি বৃষ্টি হলেও বাতাসের মানের তেমন উন্নতি হচ্ছে না।আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে চীনের দুটি শহর চেংদু ও বেইজিং। অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে।
